শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় ভালুকায় গ্রেফতার ১

ময়মনসিংহে ভালুকায় প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্বক ছবি পোস্ট করায় ভালুকা মডেল থানা পুলিশ মো. পারভেজ মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।পারভেজ মিয়া ভালুকার জামিরদিয়া,আইডিয়াল, নয়ানীপাড়া এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নং-২২/২০২১ রেকর্ড করা হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যঙ্গাত্বক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে প্রচার করেন মো. পারভেজ মিয়া।

রবিবার (১৭ অক্টোবর) ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১),২৯(১),৩১(২) ধারায় মামলা নং- ২২ দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারভেজ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যঙ্গাত্বক ছবি এবং অশালীন ক্যাপশন সহ শেয়ার করে। যা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নজরে আসলে তোলপাড় সৃষ্টি হয়।

পরে সঙ্গীয় ফোর্সসহ দেড় ঘন্টার মধ্যেই শনিবার রাতে অভিযুক্তকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ এস.আই মতিউর রহমান। ঘটনার পরের দিন রবিবার দুপুরে পুলিশ অভিযুক্তকে আদালতে প্রেরণ করলে বিচারক পারভেজ মিয়াকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, থানায় মামলা রেকর্ড করা হয়েছে, এবং আসামী এরেস্ট করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

সম্পর্কিত খবর