শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শাকিবের সঙ্গে ডিনারের সুযোগ পাচ্ছেন আত্মহত্যার চেষ্টা করা সেই গৃহিণী

 

সুপারস্টার শাকিব খানের শুটিং দেখতে নিয়ে যাননি স্বামী। তাই তার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার চেষ্টা করেন সুমাইয়া নামের এক গৃহিণী। যদিও তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন স্বামী। ঘটনার তিন দিন পর আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এটি প্রকাশ্যে আসে। মুহূর্তেই খবরের শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ার আলোচিত বিষয়ে পরিণত হয়।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের সেই গৃহিণীর স্বামীর নাম ইসমাইল। স্বামীর বরাতেই বিস্তারিত ঘটনা উঠে আসে সংবাদমাধ্যমে। মজার ব্যাপার হলো, সেই সুমাইয়া এবার শাকিব খানের সঙ্গে নৈশভোজের সুযোগ পাচ্ছেন। এ খবর নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

‘গলুই’ সিনেমার শুটিংয়ের জন্য শাকিব খান অবস্থান করছেন জামালপুরে। এতে তার নায়িকা পূজা চেরি। তাদের শুটিংয়ের খবর শুনে আশেপাশের বহু অঞ্চল থেকে হাজারো মানুষ ভিড় করছেন। তাদেরকে সামলে শুটিং করা রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে টিমের জন্য।

অন্য অসংখ্য ভক্তের মতো ওই সুমাইয়াও শাকিবের শুটিং দেখার বায়না ধরেন। স্বামীর কাছে আবদার করলেও তাকে নিয়ে আসতে পারেননি ইসমাইল। কারণ তিনি অসুস্থ ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাঁধে ঝগড়া। সেই ঝগড়ার পরই আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই নারী।

এদিকে ‘গলুই’ সিনেমার প্রযোজক খবরটি শুনে সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। জানতে পেরে পুরো টিমের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছি। আমরা ওই পরিবারকে নৈশভোজের নিমন্ত্রণ করেছি। সেখানে শাকিব খান ও পূজা চেরি দু’জনই উপস্থিত থাকবেন।’

সম্পর্কিত খবর