শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শরিয়াভিত্তিক ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি

শেয়ারবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবার ইসলামি শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স।

কোম্পানি জানিয়েছে, ‘ইসলামিক ফাইন্যান্স উইং’ প্রতিষ্ঠার মাধ্যমে শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা পরিচালনা করবে তারা। তবে কার্যক্রম শুরুর আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

এর অংশ হিসেবে আইপিডিসির স্মারক ও সংঘবিধি সংশোধন, একটি স্বাধীন শরিয়া সুপারভাইজরি কমিটি গঠন এবং পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ইসলামি অর্থায়নের তহবিল আলাদাভাবে সংরক্ষণ এবং পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে।

এ ছাড়া শরিয়াভিত্তিক অর্থায়নের জন্য নির্ধারিত নীতিমালা ও কার্যপদ্ধতির নির্দেশিকাও বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।

আইপিডিসি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্তগুলো পূরণ হওয়ার পর ইসলামি শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরুর জন্য চূড়ান্ত অনুমোদন চাইবে তারা। অর্থাৎ নীতিগত অনুমোদন মিললেও এখনই এ ব্যবসা শুরু করতে পারছে না প্রতিষ্ঠানটি।

নতুন এ কার্যক্রমের মাধ্যমে প্রচলিত অর্থায়ন ব্যবসার পাশাপাশি ইসলামি শরিয়াভিত্তিক অর্থায়ন সেবায় যুক্ত হওয়ার পথ তৈরি হলো আইপিডিসির।

সম্পর্কিত খবর