শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

লেনদেন কমেছে ডিএসইতে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। এর আগের কার্যদিবসেও এই ধারা অব্যাহত ছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ছয় হাজার ৩৯৪ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৩৯১ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে দুই হাজার ১৭১ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৬ কোটি ৭২ লাখ টাকা কমেছে। এদিন ৫১ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৮১৭টি শেয়ার ৩ লাখ ৪৭ হাজার ৩৩৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৬৫ কোটি ৩৪ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪৯ কোটি ৫১ লাখ, উত্তরা ব্যাংক লিমিটেডের ৪৪ কোটি ২ লাখ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৩৯ কোটি ৬৯ লাখ, ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের ৩৬ কোটি ৯৯ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৩৬ কোটি ৮৯ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৩২ কোটি ২৭ লাখ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৩২ কোটি ২৩ লাখ এবং এবি ব্যাংক লিমিটেডের ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। এর পরের অবস্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৮ দশমিক ৫৬ শতাংশ, মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের ৮ দশমিক ২১ শতাংশ, ই জেনারেশন লিমিটেডের ৭ দশমিক ৫০ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ২০ শতাংশ, উত্তরা ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ৩২ শতাংশ এবং আমান ফিড মিল লিমিটেডের ৫ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৫ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ১১ হাজার ৭৭ দশমিক ২৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ১৮ হাজার ৫০০ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির এবং কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর। সিএসইতে গতকাল মোট ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৪০ কোটি ২৮ লাখ টাকার টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ১৫ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন কমেছে।

সম্পর্কিত খবর