লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইলস
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৯ লাখ ১২ হাজার টাকার।
২২ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আই পি ডি সি ফাইন্যান্স, সায়হাম কটন মিলস, বেক্সিমকো ফার্মা, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটারস, রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।



