শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

লাশ হয়ে একসঙ্গে বাড়ি ফিরল ৩ বন্ধু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় আহত মোটরসাইকেল আরোহী এনামুল হক (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুই মারা গেলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত এনামুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। ক্রিকেট খেলায় তিনি পারদর্শী ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

একাধিক সূত্র জানায়, বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে শনিবার রাতে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফিরছিলেন নাজেল মাহমুদ খাঁ (২৪), নাজিম ভুঁইয়া (২৪) ও এনামুল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিন আরোহী। আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজেল ও নাজিমকে মৃত ঘোষণা করেন। পরে এনামুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

নিহত নাজেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ায়, নাজিমের বাড়ি আখাউড়ার ছতুরা শরীফ গ্রামে।

 

 

সম্পর্কিত খবর