শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা আবারও কমানো হচ্ছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য বেশকিছু মানদণ্ড, লক্ষ্যমাত্রা ও সংস্কারের শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে রিজার্ভ সংরক্ষণ। এ সূচকে বাংলাদেশের অবস্থান বেশ নাজুক। লক্ষ্যমাত্রা অনুসারে রিজার্ভ সংরক্ষণ সম্ভব হয়নি এখন পর্যন্ত। এবারও রিজার্ভ সংরক্ষণের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা আরও কমানোর অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে একটি বৈঠক রয়েছে আইএমএফ প্রতিনিধিদলের। আজ অনুষ্ঠেয় বৈঠকে রিজার্ভের লক্ষ্যমাত্রা চূড়ান্ত হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, এরই মধ্যে দুই কিস্তিতে ঋণের অর্থ পেয়েছে বাংলাদেশ। আগামী মাসের শুরুতে আইএমএফ’র তৃতীয় কিস্তি ছাড় করা হবে। কিস্তির এ অর্থ ছাড়ের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমানোর এ অনুরোধ আইএমএফ মেনেও নিচ্ছে।

বাংলাদেশের জন্য অনুমোদন করা ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে আইএমএফের একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় আছে। দলটি অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করছে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের নিট রিজার্ভ থাকার কথা ২ হাজার ১১ কোটি ডলার। জুনের মধ্যে তা সংরক্ষণ করা কঠিন হবে বলে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে আইএমএফ’র প্রতিনিধিদলকে জানিয়েছে। একইসঙ্গে এ লক্ষ্যমাত্রা কমিয়ে ১ হাজার ৮০০ কোটি ডলারের কাছাকাছি নিয়ে আসার অনুরোধও জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

অনেক শর্ত পূরণ করার পথে থাকলেও ঋণ কর্মসূচি শুরুর পর থেকে রিজার্ভের ত্রৈমাসিক কোনো লক্ষ্যমাত্রাই পূরণ করতে পারেনি বাংলাদেশ। তাই সরকারের অনুরোধে আইএমএফ পরে লক্ষ্যমাত্রা কমিয়ে দেয়। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ১ হাজার ৯২৭ কোটি ডলার রিজার্ভ থাকার কথা।

এন এস

সম্পর্কিত খবর