শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রাশিয়ার সেনা ক্যাম্পে ইউক্রেনের ‘ক্ষেপণাস্ত্র হামলা’!

রাশিয়ার মধ্যে অবস্থিত রুশ সেনা ক্যাম্পে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিউইয়র্ক টাইমস ও ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশিত ফুটেজে দেখা গেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে পশ্চিম রাশিয়ার বেলগোরোড এলাকায় একটি ক্যাম্পে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ধারণা করা হচ্ছে রুশ ওই ক্যাম্পটি আসলে একটি অস্ত্র গুদাম।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্থানটি রাশিয়ান-ইউক্রেনীয় সীমান্ত থেকে মাত্র ১২ মাইল দূরে বেলগোরোড শহরের বাইরে ক্রাসনি ওকত্যাবর গ্রামের কাছে অবস্থিত। ইউক্রেন থেকেও ওই বিস্ফোরণের আগুন দেখা গেছে বলে ডেইলি মেইল জানিয়েছে।

এদিকে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

তবে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, চার রুশ সেনা এই ঘটনায় আহত হয়েছেন।
গত সপ্তাহেই একই এলাকায় ইউক্রেনের একটি গোলা বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হন বলে তাসের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

অবশ্য ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা যদি এ হামলা চালিয়ে থাকে তাহলে এটা যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভূখণ্ডে দ্বিতীয় ইউক্রেনীয় হামলা হবে। প্রথম হামলা ফেব্রুয়ারিতে মিলেরভো বিমানঘাঁটিতে চালানো হয়েছিল বলে ডেইলি মেইল জানিয়েছে।

 

সম্পর্কিত খবর