শিরোনাম
ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকাতিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০%সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
down of head

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় হঠাৎ বেড়েছে তেলের দাম

ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ অনেক বেড়ে গেছে।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৫৪ ডলারে পৌঁছেছে।

২০১৪ সালের পর এটিই আন্তর্জাতিক বাজারে তেলের সর্বোচ্চ মূল্য। খবর বিবিসি ও ব্লুমবার্গের।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের দাম ১০ শতাংশ বেড়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান গত এক সপ্তাহ ধরে বলে আসছেন, যে কোনো সময় ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরু করতে পারে।

মার্কিন র্কমকর্তাদের এ ধরনের বক্তব্যে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজার। রাশিয়া অবশ্য মার্কিন এ অভিযোগ নাকচ করে বলছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।

সম্পর্কিত খবর