শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে মানুষ

রাশিয়ার নৃশংস সামরিক হামলার ফলে রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে মানুষ। বিভিন্ন মহাসড়কে জ্যাম লেগে গেছে ভোর থেকেই। যে যেভাবে পারছেন, সাজানো সংসার, ঘরবাড়ি পিছনে রেখে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। অনলাইন বিবিসি বলছে, মস্কোর স্থানীয় সময় সকাল ৫টা ৫৫ মিনিটে ইউক্রেনে সামরিক হামলার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে প্রথম গোলা নিক্ষেপ হয়। একে একে উড়ে যেতে থাকে ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে রাজধানী কিয়েভে ইমার্জেন্সি সাইরেন বাজানো হয়।

গোলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় চারদিক কেঁপে ওঠে।

ঘুম থেকে জেগে দিশেহারা হয়ে পড়েন অধিবাসীরা। হামলা হয়েছে, এটা বুঝতে পেরে যার সঙ্গে যা সম্ভব নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ফলে এক্সপ্রেসওয়ে বা মহাসড়কগুলোতে গাড়ির দীর্ঘ জ্যাম দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনগণের আতঙ্কের কথা ফুটে উঠেছে। অনেকে বলছেন, হামলা হওয়ার ফলে বোমা বিষয়ক আশ্রয়কেন্দ্রে এবং বেসমেন্টে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মানুষজন রাস্তায় বেরিয়ে প্রার্থনা করছেন। তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। কিয়েভে অবস্থানরত গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে জানাচ্ছেন, রাস্তায় খুব কম মানুষ দেখা যাচ্ছে। বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে ক্যাশমেশিনে। সেখান থেকে অর্থ তুলতে তারা ব্যস্ত।

 

 

সম্পর্কিত খবর