শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রপ্তানি ১২ শতাংশ বাড়ল ভারতের, কমতে পারে ভারতের

শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে আগামী দুই মৌসুমে পোশাক রপ্তানির আদেশ ১০ থেকে ১৮ শতাংশ কমার আশঙ্কায় করছেন শিল্প মালিকরা। চলমান সংকটকে সুবিধাভোগীগোষ্ঠীর ফায়দা হাসিলের পথ বলে মনে করছে বিজিএমইএ। তারা বলছে, এ সময়ে আগামী শীত মৌসুমের কার্যাদেশ পাওয়ার কথা। অস্থিরতা দীর্ঘায়িত হলে অনেক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিকল্প উৎসর কথাও ভাবতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ভারতের। গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে তাদের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশ। শুধু আগস্টেই তাদের আয় হয়েছে ১২৬ কোটি ডলার। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি থেকে ভারতের আয় হয়েছে ৬৩৯ কোটি ডলার।

এসব তথ্য জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এইপিসি) চেয়ারম্যান সুধীর সেকরি বলেন, ‘বাণিজ্যযুদ্ধ, ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি লজিস্টিক খরচ ও মূল্যস্ফীতির মতো সমস্যাগুলোকে পাশ কাটিয়ে রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে ভারত। গত ৫ মাসে রপ্তানি গড়ে ৭.১২ শতাংশ হারে বেড়েছে। অথচ পণ্য রপ্তানির হার গত ১৩ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন ছিল।

এই ধারাবাহিকতা পোশাক খাতের ক্ষেত্রে দেখা যায়নি। তৈরি পোশাক খাত এখন উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পথে পা বাড়াতে প্রস্তুত। পরিবেশ ও সমাজের খেয়াল রাখার পাশাপাশি পণ্যের মান বাড়িয়ে বিশ্বে তৈরি পোশাক খাতের অন্যতম বড় শিল্প হতে যাচ্ছে ভারত।’
এইপিসির সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে এই খাত উন্নতির ধারা অব্যাহত রেখেছে।

বিদেশি ব্র্যান্ডগুলো যে ভারতের ওপর আস্থা বাড়াচ্ছে তা স্পষ্ট।

আশা করছি, তৈরি পোশাক খাতের এই সুসময় আমরা ধরে রাখতে পারব। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জাপানে ৭.৭ শতাংশ, কোরিয়ায় ১৬.৮ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১২.৫ শতাংশ, মরিশাসে ৬.৬ শতাংশ এবং নরওয়েতে ১৭.৩ শতাংশ রপ্তানি বেড়েছে।’ তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি আরো বাড়াতে কাপড় আমদানির নিয়ম শিথিলের দাবি জানিয়েছে এইপিসি।

সূত্র : ইকোনমিক টাইমস

এন এস

সম্পর্কিত খবর