শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যেকোনো দেশের ভূখণ্ডে আঘাত হানতে পারবে রাশিয়ার স্মার্ট ক্ষেপণাস্ত্র

রাশিয়ার স্মার্ট আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) আমেরিকার তৈরি মিনুটাম্যান-৩ সহ কৌশলগত অন্য অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। রসকসমসের মহাপরিচালক দিমিত্র রগোজিন এমন কথা জানিয়েছেন।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রগোজিন বলেন, ‘এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা মিনুটাম্যান-৩ ক্ষেপণাস্ত্রসহ কৌশলগত অন্য অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিনুটাম্যান যুক্তরাষ্ট্রের তৈরি একটি ক্ষেপণাস্ত্র, যা বর্তমানে চালু রয়েছে। আওতা এবং ওয়্যারহেড বহনের ক্ষমতা উভয়দিক থেকে বিশ্বে এটি সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যা আগ্রাসনকারী যেকোনো দেশের ভূখণ্ডে আঘাত হানতে পারবে।’

তার মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যতের এবং ন্যাটো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উভয়ক্ষেত্রেই এই রকেট তৈরিতে ব্যবহার করা প্রযুক্তিগত উপাত্ত অভেদ্য।

তিনি আরো বলেন, ‘এটি আমাদের ডিজাইনার ও প্রকৌশলীদের একটি বড় সফলতা। এ জন্য আমরা অনেক গর্বিত।’

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আর্খানজালস্ক অঞ্চলের প্লিসেতস্ক কসমোড্রোম থেকে এই প্রথম সফলভাবে একটি স্মার্ট আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করা হয়।
এ স্মার্ট আইসিবিএম ম্যাকইয়েভ স্টেট রকেট সেন্টারে (রসকসমস অংশ) তৈরি করা হয়। ক্রাসমাশ এন্টারপ্রাইজ এটি তৈরি করে। ক্ষেপণাস্ত্রটি বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

সম্পর্কিত খবর