শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যেকারণে বিশ্ববাজারে প্রকট হচ্ছে চিনির ঘাটতি

চিনির বৈশ্বিক বাজারে সংকট যেন পিছু ছাড়ছে না। চলতি বছর শীর্ষ চিনি সরবরাহকারী দেশ ব্রাজিলে ভোগ্যপণ্যটি উৎপাদনে বিপর্যয় দেখা দিলে বৈশ্বিক উৎপাদন নিম্নমুখী হয়ে ওঠে। সরবরাহ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এর মধ্যেই নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের ঊর্ধ্বমুখী ইথানল উৎপাদন। দেশটি আখ থেকে চিনির পরিবর্তে ইথানল উৎপাদন বাড়ানোয় বিশ্ববাজারে পণ্যটির ঘাটতি প্রকট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর্থিক পরিষেবা সংস্থা স্টোনেক্স সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির কর্তাব্যক্তিরা জানান, চলতি বছরের অক্টোবরে চিনির ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। এ মৌসুমে পণ্যটির বৈশ্বিক সরবরাহে তীব্র মন্দা দেখা দিতে পারে। সরবরাহ কমলেও ঊর্ধ্বমুখী থাকবে চিনির চাহিদা।

এ মৌসুমে ভোগ্যপণ্যটির বৈশ্বিক চাহিদা উৎপাদন সীমাকে ছাড়িয়ে যেতে পারে। এ নিয়ে টানা তিন বছরের মতো সরবরাহ ও চাহিদায় এমন ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। স্টোনেক্সের প্রক্ষেপণ অনুযায়ী, চলতি মৌসুমে বিশ্ববাজারে চিনির ঘাটতি বেড়ে ১৮ লাখ টনে পৌঁছতে পারে।

এদিকে গত মাসে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন (আইএসও) এক পূর্বাভাসে জানায়, ২০২১-২২ মৌসুমে আন্তর্জাতিক বাজারে চিনির ঘাটতি ২৫ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে।

প্রান্তিকভিত্তিক বাজার প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২১-২২ মৌসুমে বিশ্বজুড়ে ১৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার টন চিনি ব্যবহার হবে। এটি আগস্টে দেয়া পূর্বাভাসের তুলনায় ১৪ লাখ ৪০ হাজার টন কম।

কারণ হিসেবে আইএসও বলছে, ভ্রমণের পরিমাণ কমে যাওয়া, স্থানীয় বাজারে প্রতিবন্ধকতা, ব্যবহারের ধরনে পরিবর্তনসহ বিভিন্ন বিষয় চিনির বৈশ্বিক ব্যবহার কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা রাখছে।

স্টোনেক্স জানায়, চলতি মৌসুমে চিনির বৈশ্বিক উৎপাদন ১৮ কোটি ৬৬ লাখ টনে উন্নীত হতে পারে। পণ্যটির চাহিদা দাঁড়াতে পারে ১৮ কোটি ৮৪ লাখ টনে। জাহাজের ভাড়াসহ অন্যান্য জাহাজীকরণ ব্যয় কমায় সম্প্রতি চাহিদা বেড়েছে। চলতি মৌসুমে এশিয়া অঞ্চলের দেশগুলো এবং পরিশোধনের প্রধান কেন্দ্রগুলো থেকে চিনি ক্রয়ের পরিমাণ বাড়বে।

তথ্য বলছে, অনুকূল আবহাওয়ার সুবিধা নিয়ে ভারত রেকর্ড পরিমাণ আখ উৎপাদন করছে। কিন্তু ইথানল ব্লেডিং প্রোগামের কারণে এসব আখ থেকে প্রায় ৩০ লাখ টনের সমপরিমাণ চিনি হারাবে বাজার। স্টোনেক্স বলছে, ইথানল উৎপাদন বাড়ায় গতবারের মতো চলতি মৌসুমেও ভারতের চিনি উৎপাদন অপরিবর্তিত থাকবে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৩ কোটি ১০ লাখ টনে।

স্টোনেক্স আরো জানায়, ব্রাজিলে চলতি বছরের এপ্রিলে নতুন উৎপাদন মৌসুম শুরু হয়েছে। এ মৌসুমে আখ উৎপাদন কিছুটা বাড়তে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৫৬ কোটি ৫৩ লাখ টনে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশুগুলো এবং যুক্তরাজ্যে চলতি মৌসুমে চিনি উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখছে স্টোনেক্স। এ অঞ্চলে উৎপাদন দাঁড়াতে পারে ১ কোটি ৭২ লাখ টনে, যা আগের মৌসুমের তুলনায় ১২ শতাংশ বেশি। অঞ্চলটিতে আখের তুলনায় বিটরুটের মাধ্যমেই সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয়।

ব্রাজিলে চিনি উৎপাদন কমায় সার্বিক উৎপাদনে প্রভাব পড়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত, রাশিয়া ও থাইল্যান্ড চিনি উৎপাদন বাড়ানোয় বাজারে কম প্রভাব পড়েছিল। কিন্তু ইথানল উৎপাদনে আখের ব্যবহার বাড়ায় আবারো উদ্বেগ মাথাচাড়া দিয়ে উঠেছে।

সম্পর্কিত খবর