শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শনিবার রাতে সেন্ট কিটসে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে রাকিবুল হাসানের দল। এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল।

বাংলাদেশের জয়ের ভিত করে দিয়েছিল বোলাররাই।

টস জিতে বোলিং নিয়ে শুরু থেকেই তারা চেপে ধরে আরব আমিরাতকে। বাংলাদেশের বোলিং তোপে বিধ্বস্ত হয়ে আগে ব্যাট করা আরব আমিরাত করেছিল ১৪৮ রান। মাত্র ৮ রানেই প্রতিপক্ষের দুই ওপেনারকে তুলে নেন আশিকুর জামান। এরপর ধ্রুব পারাশার, অধিনায়ক আলিসান সারফু আর পুনা মেহরা প্রতিরোধ গড়লে কিছু রান আসে আমিরাতের স্কোর বোর্ডে। এই তিনজন করেন যথাক্রমে ৩৩, ২৩ ও ৪৩। বাকি ব্যাটাররা দ্রুত ফিরে গেলে প্রতিপক্ষ গুটিয়ে যায় দেড়শোর আগে।
বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল তিনটি উইকেট শিকার করেছেন। এছাড়া আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব নিয়েছেন দুটি করে উইকেট। বাংলাদেশ দলপতি রাকিবুল হাসান ও আরিফুল ইসলাম একটি করে উইকেট পান।

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নামে বাংলাদেশ। তবে ১ উইকেটে ৮৬ রান করার পর নামে বৃষ্টি। এরপর ডিএলএস মেথডে লক্ষ্য নির্ধারিত হয় ৩৫ ওভারে ১০৭ রানের। ৬১ বল হাতে রেখেই ওই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

 

সম্পর্কিত খবর