শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ‘ছোট আকারে যুদ্ধের’ আশঙ্কা রয়েছে

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগরে প্রবেশের পর মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস আরলিগ বার্ককে নজরদারিতে রাখা হয়েছে।

বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন রাশিয়া উত্তেজনা চলছে, এমন সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের আশঙ্কার কথা জানাল।

ন্যাশনাল ডিফেন্স সেন্টারের বরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন ড্রেস্ট্রয়ার কৃষ্ণসাগরে প্রবেশ করে। কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর রুশ সামরিক বাহিনী নজরদারি শুরু করেছে।

মার্কিন ৬ষ্ঠ নৌবহর দাবি করছে, নিয়মিত টহলের অংশ হিসেবে আরলিগ বার্ক কৃষ্ণসাগরে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থানকালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য ডেস্ট্রয়ারটি ন্যাটো মিত্রদের সঙ্গে কাজ করবে।

চলতি মাসের প্রথম দিকে মার্কিন নেভাল কমান্ড শিপ মাউন্ট হুইটনি কৃষ্ণসাগরে একইভাবে প্রবেশ করেছিল। সে সময় রুশ সামরিক বাহিনী সে জাহাজকেও পর্যবেক্ষণে রাখে।

ভিয়েনায় সামরিক নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক রুশ প্রতিনিধিদলের প্রধান কনস্টান্টিন গ্যাব্রিলভ বলেছেন, রাশিয়া ও ইউরোপকে বিভক্ত করার লক্ষ্য নিয়ে মার্কিন সামরিক বাহিনী এই যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ফলে ছোট আকারের যুদ্ধের আশঙ্কা রয়েছে। আমেরিকা ও ইউক্রেনের সরকার নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে নিতে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

সম্পর্কিত খবর