শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যাত্রী সংকটে বাতিল হচ্ছে বাসের শিডিউল

ঈদের বাকি আর মাত্র তিন-চার দিন। এসময়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঢাকাবাসী। প্রতিবছর ঈদ ঘিরে দেশের প্রতিটি যাতায়াত মাধ্যমে থাকে উপচেপড়া ভিড়। এ বছরের চিত্রও ব্যতিক্রম নয়। তবে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সরেজমিনে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, সেখানে যাত্রীচাপ নেই। কাউন্টারগুলোও প্রায় ফাঁকা। যাত্রী সংকটে কিছু কিছু দূরপাল্লার বাসের শিডিউল বাতিল করা হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। গত কয়েকদিন যাত্রীচাপ তেমন ছিল না। তবে আজ বিকেলের পর থেকে টিকিট কাউন্টারে ঈদযাত্রীদের চাপ বাড়বে বলে আশা তাদের।

গাবতলীতে দক্ষিণাঞ্চলে চলাচলরত গোল্ডেন লাইন বাসের কাউন্টারে কথা হয় রানা নামের একজনের সঙ্গে। তিনি জাগো নিউজকে জানান, যাত্রী সংখ্যা খুবই কম, তাই সকাল থেকে তিনটি বাস সিট খালি রেখে ছাড়তে হয়েছে। ৪০ সিটের বাসে অর্ধেকে সিটই ফাঁকা। যে কারণে দিনের বেলা আর কোনো বাস না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিরপুরের বাসিন্দা শিক্ষার্থী তামিম গ্রামের বাড়ি খুলনায় যেতে এদিন সকালে গাবতলী বাসস্ট্যান্ডে আসেন। তিনি গত ২৫ এপ্রিল অনলাইনে সোহাগ পরিবহন থেকে খুলনার টিকিট সংগ্রহ করেছেন। আজ বেলা ১১টায় তার নির্দিষ্ট গন্তব্যের বাস ছাড়ার কথা।

তামিম বলেন, ভেবেছিলাম বাসস্ট্যান্ড অনেক ভিড় হবে, কিন্তু এখানে এসে উল্টোটা দেখলাম। মানুষের ভিড় কম থাকায় একরকম ভালই লাগছে। ঈদের আগে এ ধরনের ঢিলেঢালা চিত্র আগে দেখিনি।

সরকারি চাকুরিজীবী মন্জু মিয়াঁ আগেভাগে ছুটি নিয়ে সপরিবার বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, একদিন আগে ছুটি পাওয়ায় পরিবার নিয়ে রংপুরে দেশের বাড়িতে ঈদ করতে যাচ্ছি। গাবতলীতে এসে ডিপজল এন্টারপ্রাইজ থেকে রংপুরের টিকিট নিয়েছি। স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া কিছুটা বেশি দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে। তবে টিকিট পেতে কোনো ভোগান্তি হয়নি।

ডিপজল কাউন্টারের টিকিট বিক্রেতা সেন্টু মিয়া বলেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় দিনের বাসের শিডিউল বাতিল করা হচ্ছে। টিকিট বিক্রি হওয়ার পর বাস ছাড়ার সিডিউল করা হচ্ছে। যাত্রীদের যেন কোনো রকম হয়রানিতে পড়তে না হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত।

এদিকে সকালে বাসস্ট্যান্ডে এমন অনেককেই দেখা গেছে, যারা শুক্র ও শনিবারের ঈদযাত্রার টিকিট সংগ্রহ করতে এসেছেন। তবে বেশিরভাগ পরিবহনের তিনদিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।

গতকাল বুধবার থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এরইমধ্যে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও।

 

 

সম্পর্কিত খবর