শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দিলেন ট্রাম্প

রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ-কে (৪২) অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির শীর্ষ প্রসিকিউটর ও বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এ তথ্য জানান। খবর আল জাজিরা।

ওই পোস্টে ট্রাম্প লিখেন, গেটজের মনোনয়ন প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করার জন্য তাঁর এজেন্ডার অংশ হিসেবে কাজ করবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বিচার বিভাগকে “অস্ত্রীকরণ” করার অভিযোগ এনেছেন। এমন অভিযোগ থেকে দেশকে রক্ষা করতেই তিনি গেটজকে বেছে নিয়েছেন।

ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন, “আমাদের বিচার ব্যবস্থার পক্ষপাতমূলক অস্ত্রায়নের অবসানের চেয়ে আমেরিকায় কয়েকটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ। ম্যাট এসব প্রতিরোধে কাজ করবে। তার মধ্যে আমাদের সীমানা রক্ষা, অপরাধমূলক সংগঠনগুলোকে ভেঙে ফেলা এবং বিচার বিভাগের প্রতি আমেরিকানদের যে নেতিবাচক ধারণা ছিলো তা আবার আস্থায় ফিরিয়ে আনতেও কাজ করবে।”

গেটজ বলেন, “আমাদের জনগণের মনে অস্ত্রধারী সরকারের যে নেতিবাচক ধারণা আছে তা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে আদালতের পূর্ণ দায়িত্ব নিতে হবে। আমি সেটা রক্ষা করবো।”

এর আগে মঙ্গলবার ট্রাম্প “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” বা ‍‍`সরকারি দক্ষতা বিভাগের‍‍` নেতৃত্ব দিয়েছেন ইলন মাস্ককে। এদিন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করার ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সম্পর্কিত খবর