মৌনি-সুরজকে মিষ্টি বার্তা আলিয়ার
নতুন জীবন শুরু করেছেন মৌনি রায়। এই বলিউড অভিনেত্রী বৃহস্পতিবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুবাইয়ের ব্যাংকার সুরজ নামবিয়ারকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনসঙ্গী করে নিলেন বাঙালি এ কন্যা।
বলিউড লাইফের খবরে বলা হয়েছে— গোয়ার পাঁচতারকা হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু বিশেষ রঙিন মুহূর্তের ছবি পোস্ট করেছেন মৌনি। এতে দেখা গেল বিয়েতে চাঁদেরহাট বসেছিল। অনেক সেলিব্রিটি এতে উপস্থিত ছিলেন।
মৌনি রায়কে নতুন জীবনে শুভেচ্ছা জানিয়ে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভরিয়ে দিয়েছেন ভক্ত-শুভানুধ্যায়ীরা। বলিউড নায়িকা আলিয়া ভাটও নতুন দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
ইনস্টাগ্রামে আলিয়া একটি মিষ্টি বার্তা দিয়েছেন মৌনি ও সুরজকে। ‘অভিনন্দন মৌনি। তোমাকে অনেক সুন্দর ও আনন্দিত দেখাচ্ছে!!! বিশ্বের সব ভালোবাসা তুমি ও তোমার জীবনসঙ্গীর জন্য!’
মৌনি ও সুরজের বিয়ে হয় দুই প্রথা মেনে। প্রথমে মালায়া ঐতিহ্য অনুযায়ী বিয়েবন্ধনে আবদ্ধ হন পরে বাঙালি রীতি মেনে বিয়ে হয়।



