শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মৃত্যুর আগে কভিড আক্রান্ত হলেই পাবেন ক্ষতিপূরণ

কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার রুপি প্রদানে ভারতের সব রাজ্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এমনকি মৃত্যুর প্রত্যয়নপত্রে কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ উল্লেখ না থাকলেও এ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন আদালত। সোমবার বিচারপতি এমআর শাহ এবং এএস ভুপান্নার বেঞ্চ এ আদেশ দেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

আদালত জানান, সংশ্লিষ্ট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অথবা জেলা প্রশাসনের কাছে আবেদন জমা দেয়ার ৩০ দিনের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় আবেদনের সঙ্গে কভিড-১৯-এর কারণে রোগী মৃত্যুবরণ করেছে এমন প্রমাণ দাখিল করতে হবে বলেও জানান আদালত। তবে কোনো রোগীর মৃত্যুর প্রত্যয়নপত্রে কভিড-১৯-এর কারণে মৃত্যুবরণ করেনি এমনটা উল্লেখ থাকলেও তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন আদালত। তবে সেক্ষেত্রে মৃত্যুর ৩০ দিন আগে রোগীর আরটি-পিসিআর টেস্টে কভিড পজিটিভ থাকতে হবে। আদালত জানান, কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের পরিবার রাষ্ট্র বা অন্য কোনো সংস্থা কর্তৃক অন্য কোনো ধরনের অনুদান পেলেও এ ক্ষতিপূরণ দিতে হবে।

ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেন, সংশ্লিষ্ট রাজ্যের দুর্যোগ সহায়তা তহবিল থেকে এ ক্ষতিপূরণের অর্থ দিতে হবে। এক্ষেত্রে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অথবা জেলা প্রশাসন কর্তৃক এ ক্ষতিপূরণের অর্থ দেয়া হবে।

ভারতের শীর্ষ আদালত আদেশ দেন, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত মৃত্যুর প্রত্যয়নপত্রে কভিড-১৯-এর কারণে মৃত্যুবরণ করেনি শুধু এ কারণ দেখিয়ে কোনো রাজ্য মৃতের পরিবারকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধে অস্বীকৃতি জানাতে পারবে না।

আদালত আরো উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি কভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসার ৩০ দিনের মধ্যে আত্মহত্যা করেন এবং তার পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের জন্য আবেদন করেন এক্ষেত্রেও রাজ্য সরকার বা যথাযথ কর্তৃপক্ষ এ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আদালত জানান, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গাইডলাইন অনুযায়ী রাজ্য দুর্যোগ সহায়তা কমিটি এ ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করার ব্যবস্থা করবে।

ভারতীয় সুপ্রিম কোর্ট জানান, এ সহায়তা ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ১২ (৩) ধারা অনুযায়ী দিতে হবে। একই সঙ্গে এ সহায়তা ভারত রাষ্ট্র, রাজ্য সরকার, কেন্দ্র শাসিত অঞ্চল দ্বারা প্রদত্ত অন্য কোনো সহায়তার থেকে আলাদা হবে। একই সঙ্গে এ সহায়তার বিবরণ এবং আবেদনের স্থান তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দপ্তর ও জেলা প্রশাসনের দপ্তরের ঠিকানা সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করতে হবে বলেও আদেশ দেন আদালত।

সম্পর্কিত খবর