শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মা হচ্ছেন দীপিকা

অবশেষে মা হতে চলেছেন বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিনেত্রী এখন দ্বিতীয় ট্রাইমেস্টারে রয়েছেন বলে শোনা যাচ্ছে। বাফটা অ্যাওয়ার্ডের রেড কার্পেট থেকেও গুঞ্জন ছড়ায় দীপিকা গর্ভবতী। সেদিন তাঁকে গাউনের পরিবর্তে সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে দেখা যায়। ছবি তোলার সময়েও অভিনেত্রীকে মিডরিফ হাত দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।

কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বাবা-মা হওয়ার জন্য রণবীর ও তিনি প্রস্তুত। তাঁরা বাচ্চা পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি, অর্থ পাওয়ার পরও বাড়ির লোকের কাছে আমি সেই আগের মতোই আছি। তারা আমাকে এখনো সেই ছোট মেয়ের মতোই ট্রিট করেন। আমারও সেটা ভালো লাগে। আমি আর রণবীর দু’জনেই আমাদের সন্তানকে সেই মূল্যবোধে বড় করতে চাই।’ তখন থেকেই জল্পনা ছিল সন্তানের বিষয়ে ভাবছেন তারকা দম্পতি।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দীপিকা আর হৃতিক রোশনের ‘ফাইটার’। এর পর আর নতুন কোনও ছবির কথা ঘোষণা করেননি তিনি। মুক্তির অপেক্ষায় আছে প্রভাসের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’।

এমি জেতা সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয় করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে সেই প্রোজেক্ট থেকেও সরে এসেছেন দীপিকা। তখন ব্যক্তিগত কারণ হিসেবে অনেকে অনুমান করেছিলেন দীপিকার প্রেগনেন্সি।

উল্লেখ্য, ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে।

সম্পর্কিত খবর