শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘মা পর্ন সাইট চালায়, আর বাবা গালি দেয়’

বলিউড অভিনেত্রী সারা আলী খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা। বাবা সাইফ আলী খান আর মা অমৃতা সিংয়ের সম্পর্কের ব্যাপারেও তাঁর কোনো লুকোছাপা নেই। সম্প্রতি তিনি তাঁর মা-বাবাকে নিয়ে অবাক করার মতো তথ্য ফাঁস করেছেন।
সারা জানিয়েছেন, ছোটবেলায় তাঁর মনে হতো যে তাঁর মা-বাবা মানুষ হিসেবে অত্যন্ত নেতিবাচক। সাইফের ‘ওমকারা’ আর অমৃতা অভিনীত ‘কলযুগ’ ছবি দুটি দেখার পর এমন ধারণা ছোট্ট সারার মনে জন্মেছিল।

এক সাক্ষাৎকারে এই বলিউড নায়িকা বলেছেন, ‘আমার যত দূর মনে আছে “ওমকারা” আর “কলযুগ” ছবি দুটি দেখার পর আমি খুব বিরক্ত বোধ করেছিলাম।

আমার শুধু মনে হতো যে মা-বাবা দুজনেই নেগেটিভ মানুষ। তখন আমি ছোট ছিলাম। আমার মনে হতো যে মা পর্ন সাইট চালায়, আর বাবা শুধুই গালাগালি দেয়। আর ব্যাপারটা মোটেও মজার ছিল না। সেই বছর দুজনকেই নেগেটিভ চরিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল।’

সুপার হিট ছবি ‘ওমকারা’তে ‘ল্যাংড়া ত্যাগী’ নামের এক ধূসর চরিত্রে অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছিলেন সাইফ আলী খান। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন কারিনা কাপুর, অজয় দেবগন, বিবেক ওবেরয়, কঙ্কণা সেনশর্মাসহ অনেকে।

এদিকে ‘কলযুগ’ ছবিতে অমৃতা সিং ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির মুখ্য চরিত্রে অমৃতা ছাড়া ছিলেন কুনাল খেমু, আশুতোষ রানা, ইমরান হাশমি।

সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের বিয়ে ১৯৯১ সালে হয়েছিল। তাঁদের দুই সন্তান—কন্যা সারা আর পুত্র ইব্রাহিম। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। তাঁদের দুই পুত্রসন্তান তৈমুর আর জাহাঙ্গীর।

সম্পর্কিত খবর