শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মায়ের বিয়েতে মেয়ের আবেগঘন পোস্টে নেটদুনিয়া তোলপাড়

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সাধারণত নিজের বিয়ের ছবি পোস্ট করেন। কিন্তু নিজের মায়ের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ঘটনা বিরল।

সেই বিরল ঘটনা ঘটিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন এক টুইটার ব্যবহারকারী। শুধু তাই নয়, মায়ের ১৫ বছর আগের অসুখী বিবাহিত জীবনের ইতি টানার ঘটনাও অকপটে স্বীকার করেছেন তিনি।

৩৫ বছর বয়সী মাকে ফের বিয়ের পিঁড়িতে দেখে নিজের ভালোলাগাটাও শেয়ার করেছেন তিনি। আর মায়ের বিয়েতে মেয়ের আবেগঘন পোস্ট আলোড়ন তুলেছে নেটদুনিয়ায়।

ওই টুইটার ব্যবহারকারী মায়ের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করেছেন। একটা ভিডিওতে তার মায়ের হাতে দুই নারীকে মেহেদি পরাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে মা বিয়ে করছেন।

আরেক টুইটে তিনি লিখেছেন, সত্যিটা হলো আমি আর আমার ১৬ বছর বয়সী ভাই আমাদের পরিবারে একজন পুরুষ থাকার পক্ষে ছিলাম না, কিন্তু এখন?
আমরা আমাদের জীবনে একজন বাবাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি।

মেয়েটি মায়ের বিয়ের ও মালাবদলের ছবিও শেয়ার করেছে।

মেয়েটি টুইটারে লিখেছে, ১৬ ডিসেম্বর তার মা তার নতুন জীবন শুরু করেন, তাই সেই দিনটিই এখন তার জন্য মা দিবস।

এদিকে, মায়ের বিয়েতে মেয়ের এই সব টুইট নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। নেটিজেনরা নবদম্পতির প্রতি তাদের ভালবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে মেয়েটির প্রশংসাও করেছেন তারা।

 

সম্পর্কিত খবর