শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া সেই নবজাতক

অবশেষে মায়ের কোলে ফিরেছে নবজাতক। চাঁদপুরে মতলব উত্তরে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে তামান্না বেগম নিজের নবজাতক সন্তানকে বিক্রি করে দেন।

এমন ঘটনা ৩ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের সহায়তায় শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ।

জানা গেছে, চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানির পাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে আলমের সঙ্গে তামান্না বেগমের (২৮) বিয়ে হয়। বিয়ের পর এ দম্পতিকে অভিভাবকরা মেনে না নেওয়ায় তারা ছেংগারচর বারাআনি গ্রামে ভাড়া বাসায় থাকেন। তাদের দুই সন্তান রয়েছে।

তৃতীয় সন্তান প্রসবের সময় এলে স্বামী টাকাপয়সা জোগাড়ের জন্য বাড়ি থেকে চলে যান। এরই মধ্যে তামান্না বেগমের প্রসব বেদনা উঠলে তার মা ও স্বজনরা মিলে উপজেলার ছেংগারচর বাজারে অবস্থিত পালস্ এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গত ২৬ জানুয়ারি ভর্তি করেন। ওই দিনই অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়।

ছেলে সন্তান জন্ম নেওয়ার পর সব মিলিয়ে অপারেশন ও ওষুধপত্র এবং আনুসাঙ্গিক খরচ নিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। বিল ও নিজের চিকিৎসার খরচ বহন করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধের জন্য তামান্না বেগমকে চাপ দেয়। হাসপাতালের বিল পরিশোধ করতে কোনো উপায় না পেয়ে তামান্না বেগম তার নিজের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে বিল পরিশোধ করেন।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মো. শরিফুল হাসান বলেন, নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করার শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদটি পেয়ে খোঁজখবর নিয়ে নবজাতকের মা ও স্বজনসহ ষাটনল এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিই।

সম্পর্কিত খবর