শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মাহমুদউল্লাহর ইমামতিতে ক্রিকেটারদের নামাজ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে সফররত বাংলাদেশ দলের নামাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, অধিনায়ক মাহমুদউল্লাহর ইমামতিতে সাকিব, মুশফিক, রুবেল মুস্তাফিজসহ বাংলাদেশের ক্রিকেটাররা জামায়াতে নামাজ আদায় করছেন।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। সবুজ ঘাসের ওপর চাদর বিছিয়ে আদায় করা নামাজের ছবি দিয়ে মুস্তাফিজ বলেন, নামাজ নিয়ে কোনো অজুহাত নয়।

বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে। আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।

নাসির নামের একজন বলেন, ভুলে গেলাম সব মান অভিমান এটা দেখার পর। ইনশাআল্লাহ সকল ভুল শুধরে কালকে মাঠে নামবে।

ইসরাত জাহান অন্তি নামের একজন তার প্রতিক্রিয়ায় বলেন, পৃথিবীর সবচেয়ে শান্তিময় স্থান হলো সিজদাহ্ যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত।

উসমান জামিল নামের একজন পাকিস্তানের নাগরিক রিটুইটে বলেন, এটাই আসল সৌন্দর্য। পাকিস্তান ও বাংলাদেশকে দুই ভাই হিসেবে আখ্যায়িত করেন তিনি।

মাহমুদুল হক জালীস নামের একজন বলেন, এ রকম দৃশ্য দেখলে অন্তরটা জুড়িয়ে যায়। আপনাদের জন্য অনেক অনেক দোয়া।

মাহিয়া তাসনিম প্রিয়া নামের একজন লেখেন, এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যে কাজই করি না কেন, নামাজকে বাদ দিয়ে নয়।

রনি সরকার নামের একজন লেখেন, মুস্তাফিজুর রহমানের প্যান্ট ভাঙা দেখে ভালো লাগলো, আমরা অধিকাংশ মানুষই এইভাবে নামাজ পড়ি।

সম্পর্কিত খবর