শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মাহফুজুর রহমান দিয়েছে শূন্যতা, যা দিচ্ছেন নতুন স্বামী

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ও সাবেক সংবাদ পাঠিকা ইভা রহমান। তার নতুন স্বামীর নাম সোহেল আরমান। দ্বিতীয় বিয়ের পরই নিজের পুরনো নাম মুছে ফেলেছেন ইভা।

গণমাধ্যমের কাছে ইভা বলেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান বলে ডাকবেন।’ গান নিয়ে নতুন স্বামীর প্রেরণা পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ইভা আরমান বলেন, ‘মাহফুজুর রহমানকে বিয়ে করে শুধু শূন্যতা পেয়েছি। নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রল করে আমাকে গানের পাখি বলেছেন। ট্রলের শিকার হওয়ার পর হতাশা কাজ করলেও আরও কিছু গান করার ইচ্ছা রয়েছে। তবে সব গান হবে সাবালিল।’ এসময় সমালোচকদের গঠনমূলক ট্রল করার আহ্বান জানান ইভা আরমান।

জানা গেছে, ইভার নতুন স্বামী ঢাকার ছেলে সোহেল আরমান। পেশায় একজন ব্যবসায়ী। রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইভার বাসায় পরিবারের সদস্যদের উপস্থিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ইভার। গত ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পান তিনি। তখনই নিজের নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। সোশ্যাল মিডিয়াতেও এখন তার নামের সাথে ‘রহমান’শব্দটি নেই। রহমানের পরিবর্তে নতুন যোগ হয়েছে ‘আরমান’পদবি।

প্রসঙ্গত, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরি শুরু করেন ইভা। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। গড়ে ‍উঠে সখ্যতা। শুরু হয় মন দেয়া নেয়া। গাঢ় হতে থাকে দু’জনের প্রেম। অত:পর বিয়ে করেন তারা।

নিউজ প্রেজেন্টারের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি ছিল ইভার। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।

 

সম্পর্কিত খবর