শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মালেক স্পিনিংয়ের পর্ষদে একগুচ্ছ সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালানা পর্ষদ কোম্পানির ব্যবসা সংক্রান্ত একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে সাবসিডিয়ারির জন্য জমি কেনা, জিরো কুপন বন্ড ইস্যু ও বীমা দাবির অর্থ দিয়ে আরেক সাবসিডিয়ারির মেয়াদি ঋণ পরিশোধ।

তথ্যানুযায়ী, কোম্পানির পরিচালক ও অন্য অংশীজনদের কাছ থেকে ময়মনসিংহের ভালুকায় ৫৫ বিঘা বা ১৮১৫ ডেসিমিল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে মালেক স্পিনিং মিলস। এ জমিতে নতুন প্লান্ট স্থাপন করবে কোম্পানিটি। এতে আনুমানিক ব্যয় হবে ৫৫ কোটি টাকা, যা কোম্পানিটির সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে উল্লেখিত স্থায়ী সম্পদের ১ শতাংশ বা তার চেয়ে বেশি হবে।

কোম্পানিটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জেএম ফেব্রিক লিমিটেড গাজীপুরের ডোগরি ও বাহাদুরপুরে ৯৫৪ দশমিক ৯৪ ডেসিমিল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রেজিস্ট্রেশন ফিসহ এ জমি কিনতে কোম্পানিটির আনুমানিক ব্যয় হবে ৪৭ কোটি ৭০ লাখ টাকা। সাবসিডিয়ারির ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে এ জমি ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জমি ক্রয়ের সব খরচ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির ফান্ড থেকে জোগান দেয়া হবে। এজন্য মালেক স্পিনিংয়ের কোনো ফান্ডের প্রয়োজন হবে না।

কোম্পানিটির আরেক সাবসিডিয়ারি সালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক ইউনিটে ২০২১ সালের ৪ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি বাবদ কোম্পানিটির বীমা দাবি ছিল ৩০ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ১৮৭ টাকা। এখান থেকে কোম্পানিটি ২১ কোটি ১২ লাখ ৮৮ হাজার ১০৪ টাকা বীমা দাবি পুনরুদ্ধার করেছে, যার পুরোটাই কোম্পানির মেয়াদি ঋণ পরিশোধে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে মালেক স্পিনিংয়ের পর্ষদ।

এদিকে মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ২৯০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঋণ কমানো ও আর্থিক সক্ষমতা বাড়াতে কোম্পানিটি এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ড ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন চাইবে কোম্পানিটি।

সম্পর্কিত খবর