শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মালিককে দেখেই ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগান ভারতীয়দের! 

শোয়েব মালিক, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার দীর্ঘ অভিজ্ঞতা তার ঝুলিতে। সেই ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এখনও খেলে চলেছেন। বিশ্বকাপ হোক কিংবা বিশ্বকাপের বাইরে, ভারতের বিরুদ্ধে অজস্র ম্যাচ খেলার স্মৃতি তার ক্যারিয়ার জুড়ে। কখনও সফলতা পেয়েছেন, কখনও সঙ্গী থেকেছে ব্যর্থতা।

সেই ধারাবাহিকতায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ছিলো না তার। তবে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান শোয়াইব মাকসুদ চোটের কারণে ছিটকে পড়ায় শেষ মুহূর্তে কপাল খুলে যায় শোয়েব মালিকের। গত রবিবার দীর্ঘ ২৮ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান।

এদিন দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে পাকিস্তানের রেকর্ডের দিনে লজ্জার হারের মুখোমুখি হয় ভারত। রবিবার উত্তেজক এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন সানিয়া মির্জাও। ম্যাচের পর টুইটারে একটি ভিডিও রিটুইট করেছেন তিনি, যা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
মুবিন নামে এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন, যেটি গ্যালারি থেকে নেওয়া। ভিডিওতে দেখা যায় বাউন্ডারির ধারে ফিল্ডিং করছেন শোয়েব মালিক। গ্যালারি থেকে এক দল সমর্থক তখন তাকে ‘দুলাভাই’ বলে ডাকছেন। শোয়েব আসলে সানিয়ার স্বামী বলেই ভারতীয় সমর্থকরা তাকে এই নামে ডাকছিলেন। মাঝে এক বার ঘুরে তাকান শোয়েব। তাই দেখে আরও চিৎকারে ফেটে পড়েন সমর্থকরা।

সেই ভিডিও দেখেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সানিয়া। সেই পোস্টটি রিটুইট করে হাসির ইমোজি দিয়েছেন। সঙ্গে দু’টি ভালবাসার ইমোজিও রয়েছে। টুইটারেও সমর্থকরা এই পোস্ট লুফে নিয়েছেন। দু’দেশের সমর্থকদের একে অপরের প্রতি শ্রদ্ধাই এই পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শোয়েবের ব্যক্তিগত জীবনেও রয়েছে। স্ত্রী ভারতের হায়দরাবাদের টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ভারত-পাকিস্তান ম্যাচের দিন সঙ্কটে থাকেন সানিয়া। দেশের জন্য গলা ফাটালেও প্রার্থনা থাকে শোয়েবের জন্য। ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন শোয়েব মালিক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপই হয়তো শেষ বারের মতো তার কাছে ভারত-পাক দ্বৈরথ।

 

সম্পর্কিত খবর