শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি মন্ত্রীর সহযোগী

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি ও দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বসতি স্থাপনের জন্য সহিংসতায় অভিযুক্তদের জন্য অর্থ সংগ্রহ করায় শুক্রবার (১৯ এপ্রিল) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্স।

চলতি বছরে এরই মধ্যে পাঁচ বসতি স্থাপনকারী ও দুটি অননুমোদিত ইসরায়েলি স্থাপনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বিরূপতার সর্বশেষ লক্ষণ।

ট্রেজারি ডিপার্টমেন্ট বলেছে, পূর্ববর্তী নিষেধাজ্ঞায় ছিল এমন অভিযুক্ত বসতি স্থাপনকারীদের সমর্থন করার জন্য তহবিল সংগ্রহে প্রচার চালিয়ে যাচ্ছিল নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ জব্দ করা হবে। তাদের সঙ্গে মার্কিন নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

ওয়াশিংটন ও তার মিত্র ইসরায়েলের মধ্যে জটিল সম্পর্ক গাজার যুদ্ধের মাধ্যমে পরীক্ষিত। বিশ্বের বেশির ভাগ দেশ ও ফোরামের মতামত বিরোধিতা করে তেল আবিবকে সাহায্য করে যাচ্ছে ওয়াশিংটন। তবে সম্প্রতি ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরপরই নিষেধাজ্ঞার ঘোষণা এল।

ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য পরিকল্পনায় থাকা অঞ্চলে বসতি সম্প্রসারণের বিষয়ে কঠোর অবস্থানে দেখিয়ে যাচ্ছে ইসরায়েল। এ বিষয়েও যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় এসেছেন ডানপন্থী গোষ্ঠী লেহাভার প্রতিষ্ঠাতা ও নেতা বেন-জিয়ন গোপস্টেইন। ইহুদি নয় এমন ব্যক্তিদের সঙ্গে ইহুদিদের সম্পর্কের বিরোধিতা করেন তিনি। ধর্ম ও জাতীয় নিরাপত্তা প্রশ্নে আরব বিরোধী আন্দোলনে তার বড় ধরনের ভূমিকা রয়েছে। গপস্টেইন বিভিন্ন সময়ে জানিয়েছেন, লেহাভার সদস্য সংখ্যা পাঁচ হাজার।

জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সহযোগী হিসেবে পরিচিত গোপস্টেইন, তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে।

সম্পর্কিত খবর