শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মানবতা কোথায় ছিল যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মানবতা কোথায় ছিল যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তখন জিয়াউর রহমান ছিলেন। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে তিনি তাদের প্রতিষ্ঠিত করেছেন।

আজ সোমবার বেলা ১১টায় নওগাঁর রানীনগরে কৃষকদের মাঝে সাইলো বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় খাদ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়াকে বাড়িতে রেখে ভালো চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরও একটি গোষ্ঠী অভিযোগ করছেন তাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, খাদ্যশস্য সংরক্ষণে বাড়ি বাড়ি সাইলো বিতরণ করা হচ্ছে। সাইলোতে বন্যার সময় খাদ্যশস্য সংরক্ষণ করা যাবে। কোনো বাতাস প্রবেশ করবে না এতে। এমনকি মাটির নিচেও পুতে রাখা যাবে। এটা অনেক শক্ত, বুয়েট থেকে পরীক্ষা করা। এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ সাইলো বিতরণ করা হয়েছে।
রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ দুলুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর