শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মাধবদীতে নিরাপদ সড়ক দিবস পালিত

 

জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার উদ্যোগে র‌্যালী, সমাবেশ ও জনসচেতনতামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই স্লোগানকে উপজীব্য করে শুক্রবার বেলা ১১টায় মাধবদীর রাইন ওকে মার্কেটের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদীর নতুন ও পুরাতন বাসস্টেশন প্রদক্ষিণ শেষে পুনরায় মাধবদীর ওকে মার্কেটের সামনে এসে একটি সমাবেশে মিলিত হয় ।

নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সভাপতি সাংবাদিক আল-আমিন সরকারের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া, ইমাম উদ্দিন চৌধুরী, আরিফুল হক, ইমন সিদ্দিকী প্রমূখ।

বক্তারা বলেন, গাড়ি চালকের পাশাপাশি পথচারিদেরও সচেতন হতে হবে। উভয়ের সচেতনতাই পারে সড়কে দূর্ঘটনা কমাতে, সড়ক পরিবহন আইন মেনে চলাচল করলে দূর্ঘটনা অনেক হ্রাস পাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদীর ট্রাফিক সার্জেন্ট মোস্তাফির রহমান, সাংবাদিক নাহিদ প্রধান, মনজুরুল আলম হীরা, জোনায়েদ, আবুল কালাম, পঙ্কজ ভৌমিক, মো. হানিফ মাস্টার, মো. আপেল মাহমুদ, সাজিদ আল হাসান প্রমূখ। সমাবেশে বক্তারা মানুষের জানমালের নিরাপত্তায় গতিসীমা ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর