শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মাদক কারবারির হামলায় ৪ পুলিশ আহত

রাজধানীর দক্ষিণাখানের কোটবাড়ি এলাকায় এক মাদক কারবারিকে আটক করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে৷ হামলায় দক্ষিণখান থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং তিন কনস্টেবল আহত হয়েছেন।

পুলিশের দাবি, মাদক কারবারির বিরুদ্ধে অভিযান পরিচালা করতে গেলে তার সহযোগীরা কোটবাড়ি এলাকা সংলগ্ন রেলওয়ে লাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়ে মারেন।

এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে ওই মাদক কারবারি তার সহযোগীদের সঙ্গে পালিয়ে যান। আহত পুলিশ সদস্যরা হলেন—দক্ষিণখান থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ওয়াসীম ও বাকি তিন জন পুলিশ লাইনের কনস্টেবল।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, রোববার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় এক মাদক কারবারিকে আটক করতে অভিযান চালান এএসআই ওয়াসীমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি তার সহযোগীদের নিয়ে রেললাইন থেকে পাথর তুলে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। এতে এএসআই ওয়াসীমসহ তিন কনস্টেবল আহত হয়েছেন। এ সময় ওই মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওসি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ওই মাদক কারবারি ও তার সঙ্গীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সম্পর্কিত খবর