শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মহিলাদের যত বয়স বাড়ে তত সুন্দর দেখতে হয়

বয়স বেড়ে যাচ্ছে বলে আদৌ চিন্তিত নন মোনা। তিনি বললেন, “মহিলাদের যত বয়স বাড়ে তত সুন্দর দেখতে হয়। আমি তো বন্ধুদের বা অভিনেত্রীদের তেমনই দেখলাম। ১০ বছর আগে আমাকে যেমন দেখতে ছিল, এখন তার থেকে ভাল লাগবে। কত সুপারস্টারদের দেখছি, ৫০-এর শেষদিকে পৌঁছেও কী দারুণ দেখতে!”

টেলিভিশনে ‘জসসি’। ঠিক ধরেছেন ‘জসসি জ্যায়সি কোই নেহি’-র সে দিনের সেই অভিনেত্রী অর্থাৎ মোনা সিং। আজ তিনি বার্থডে গার্ল। ৪০ বছর বয়স হল তাঁর। ৪০-এ পৌঁছে যেন নতুন করে জীবন শুরু করলেন মোনা।

একের পর এক প্রজেক্টে কাজ করছেন মোনা। সদ্য একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন। যেখানে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে তাঁর অভিনয়। ফের বড় পরিচালকদের সঙ্গে কাজ শুরুর ইঙ্গিত দিলেন। কিন্তু আসন্ন প্রজেক্টের বিষয়ে বেশি কিছু এখনই বলতে নারাজ তিনি। মোনার কথায়, “আগামী মার্চ পর্যন্ত আমার কোনও ডেট নেই। জীবনের এই পর্যায়টা এনজয় করছি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। লেখক, পরিচালক এবং নির্মাতাদের ধন্যবাদ তাঁরা টাইপকাস্ট করেননি এবং আউট অফ দ্য বক্স কিছু ভেবেছেন।”

গত জুলাই, অগস্টে একটি ক্রাইম শোয়ের হোস্ট হিসেবে শুটিং শেষ করেছেন মোনা। তাঁর হাতে রয়েছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটিও। সে ছবির কাজও শেষ। তবে আগামী দিনে মোনার বেশিরভাগ কাজ ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে বলে খবর।

মোনা আরও জানান, তাঁর এবং তাঁর মায়ের জন্মদিন একই দিনে। তাই এই দিনটা মায়ের সঙ্গে সেলিব্রেট করতে ভালবাসেন তিনি। লাঞ্চ বা ডিনারে সঙ্গে থাকেন কাছের বন্ধুরা। করোনা সেলিব্রেশনের ধরন বদলে দিয়েছে বলে মনে করেন তিনি। তাই বাইরে যাওয়া নয়, বরং বাড়িতেই কাছের মানুষদের নিয়ে এনজয় করেন তিনি। গত বছর জন্মদিনে কলকাতায় ‘ব্ল্যাক উইডোস’-এর শুটিং করছিলেন মোনা। তাঁর স্বামী শ্যাম রাজাগোপালন তাঁকে সারপ্রাইজ দিতে কলকাতা এসেছিলেন। এ বছর তিনি নাকি রয়েছেন আহমেদাবাদে।

‘জসসি জ্যায়সি কোই নেহি’-তে ডেবিউ করার পর ‘ঝলক দিখলা যা’, ‘রাধা কি বেটিয়া কুছ কর দিখায়েঙ্গি’-র মতো টেলিভিশনের কাজ করেছিলেন মোনা। ‘থ্রি ইডিয়টস’, ‘জেড প্লাস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ওয়েব প্ল্যাটফর্মে এ বার চুটিয়ে কাজ করছেন। ৪০ বছর বয়স যেন তাঁর কাছে নতুন ৩০। ফলে বয়সকে পাত্তা না দিয়ে দর্শকের কাছে আরও ভাল কাজ উপহার দেওয়ার জন্য তৈরি মোনা।

সম্পর্কিত খবর