ময়মনসিংহ বিভাগীয় শহরে এখন যমুনা লাইফ
যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ময়মনসিংহ জেলায় ময়মনসিংহ বিভাগীয় ও সার্ভিস সেন্টার এর উদ্বোধন করা হয়। ময়মনসিংহ সার্ভিস সেন্টার অফিসের ইনচার্জ ও জে.এ.এম.ডি মোঃ মাসুদ করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কামরুল হাসান খন্দকার, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খায়রুল মোমিন কাজল, উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ ভাইস প্রেসিডেন্ট সায়েদুল হক শামিম ও এ.এম.ডি মহিমানন্দ চক্রবর্তী।
প্রধান অতিথি তার বক্তব্যে মানব সেবার অন্যতম আর্থিক মাধ্যম বিমার সুবিধা বৃহত্তর ময়মনসিংহের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে এবং মানুষের বিপদকালিন সময়ে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে যমুনা লাইফের কার্যক্রম অব্যাহত থাকার এবং দেশের বেকার সমস্যা দুরিকরনে বিমা পেশায় সম্পৃক্ত হওয়ার জন্যে সকলকে আহবান জানান।


