শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মনোনয়ন পেয়েই অপর প্রার্থীর কর্মীকে হাতুড়িপেটা

নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েই অপর নৌকা প্রত্যাশী প্রার্থীর কর্মীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, আগামী ২৮ নভেম্বর রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উপজেলার শাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক চেয়েছেন একাধিক ব্যক্তি। যার মধ্যে রয়েছেন কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আলী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু।

গতকাল রবিবার সন্ধ্যায় ইউনিয়নের বিশই শাওরাইল গ্রামের নান্নু মোল্লার ছেলে মাসুদ রানাকে মারপিট করা হয়েছে বলে শাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু জানান। আহত মাসুদ রানা পাংশা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মাসুদ রানা জানান, শহিদুল ইসলাম আলী মনোনয়ন পাওয়ার সংবাদে এলাকায় মিছিল বের করে তার কর্মী-সমর্থকেরা। রাস্তার আমাকে পেয়ে আলীর কর্মী কালার নির্দেশে বিশই শাওরাইল গ্রামের আমিরুল ইসলাম, রঞ্জু, ইনদাসহ বেশ কয়েকজন লোহার রড, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু জানিয়েছেন, আমিও দলের নিকট মনোনয়ন চেয়েছিলাম। আমি পাইনি। তাই বলে কি আমার নেতা-কর্মীদের এভাবে মারধর করতে হবে। এ ঘটনার বিচার চাই আমরা।

এ ব্যাপারে চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলী জানিয়েছেন, মাসুদ রানার সাথে তার সমর্থক আমিরুল ইসলামের পূর্ববিরোধ রয়েছে। সেই বিরোধের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে। গোলাম সরোয়ার ঠান্ডুর সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর