শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মধ্যরাতে ঘরে আগুন লেগে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। তবে ওই বাড়িতে কীভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ার বাসিন্দা গোপাল গায়েনের এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে গোপাল গায়েন ওই বাড়িতে থাকেন না। সবজি বিক্রেতা প্রভাস মণ্ডল স্ত্রী সোমা (৪৭) ও দুই সন্তান সাহেব ও রাহুলকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। সেখানেই আগুনে পুড়ে দুই সন্তানসহ মারা যান সোমা। তবে ব্যবসার কাজে রাতে সবজির দোকানে থাকতেন প্রভাস। তাই অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না। সেসময় প্রভাসের স্ত্রী ও দুই ছেলে ভাড়াবাড়িতে ছিলেন।

রাত ১২টা নাগাদ স্থানীয়রা পোড়া গন্ধ পান। তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তারা। ততক্ষণে অবশ্য ওই একতলা বাড়ির বেশিরভাগ অংশই পুড়ে গেছে। এরপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজ শুরু করেন প্রতিবেশীরা। বেশ কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তারা সোমা এবং তার ছেলে সাহেব ও রাহুলের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

কীভাবে ওই বাড়িটিতে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। প্রথমে স্থানীয়রা মনে করেছিলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে পরে দেখা যায় সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে ঠিকই, তবে সেটি বিস্ফোরণ ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ওই বাড়িটিতে কেউ আগুন লাগিয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত খবর