শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভ্রমণ, সেবা ও বস্ত্র খাতে সবচেয়ে বেশি রিটার্ন

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ, সেবা ও আবাসন এবং বস্ত্র খাতের শেয়ারে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে। এর মধ্যে ভ্রমণ ও আবাসন খাতে ৯ দশমিক ৩, সেবা ও আবাসন খাতে ৮ দশমিক ৮ এবং বস্ত্র খাতে ৫ দশমিক ৪ শতাংশ রিটার্ন এসেছে। এছাড়া বিবিধ খাতে ৪ দশমিক ৮ ও চামড়া খাতে ২ দশমিক ৬ শতাংশ রিটার্ন এসেছে।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি ঋণাত্মক রিটার্ন এসেছে সিমেন্ট খাতে ২ দশমিক ৭ শতাংশ। এরপরের অবস্থানে রয়েছে সিরামিক খাত ২ দশমিক ২ শতাংশ। এ তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে রয়েছে টেলিকম, আইটি ও প্রকৌশল খাত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের সপ্তাহে ডিএসইএক্স ২৯ দশমিক ৭৮ পয়েন্ট বাড়লেও গত সপ্তাহে সূচকটি বেড়েছে ৮৮ দশমিক ৪৬ পয়েন্ট। সপ্তাহ শেষে সূচকটি ৭ হাজার ১০৫ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ হাজার ১৭ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ৬৩৫ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬১৬ দশমিক ৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ১ হাজার ৫০৮ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৫০১ দশমিক ৭১ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইতে ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ১৩৯টির, অপরিবর্তিত ছিল ২৩টির। আর লেনদেন হয়নি ৪টির শেয়ার।

গত সপ্তাহে এক্সচেঞ্জটির খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৮ শতাংশ ছিল খাতটির দখলে। ১১ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। ওষুধ ও রসায়ন খাত ১০ দশমিক ৬ শতংশ নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। পরের অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৯ দশমিক ৪ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। খাতটির লেনদেন ছিল ৮ দশমিক ৬ শতাংশ। এছাড়া পরের অবস্থানে রয়েছে জীবন বীমা, খাদ্য ও আনুষঙ্গিক এবং চামড়া খাত। খাত তিনটির লেনদেন হয়েছে যথাক্রমে ৬, ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ১ শতাংশ।

সম্পর্কিত খবর