শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভেঙে গেল কোহেন-ফিশারের ১৩ বছরের সংসার

বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় জুটি ব্যারন কোহেন ও ইসলা ফিশার। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ২০২৩ সালে যৌথভাবে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন ফিশার ও ব্যারন কোহেন।

শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন ব্যারন-ফিশার। এতে বলা হয়, বিশ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ টেনিস ম্যাচ চলার পর, আমরা অবশেষে আমাদের র‍্যাকেট নামিয়ে রাখছি। ২০২৩ সালে আমরা যৌথভাবে বিচ্ছেদের জন্য আবেদন করেছি।

পোস্টে এই দুই তারকাকে টেনিস জার্সিতে দেখা গেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা সব সময় আমাদের গোপনীয়তাকে প্রাধান্য দিয়েছি, এবং এই পরিবর্তনের জন্য নীরবে কাজ করে যাচ্ছি।

পোস্টের শেষে বলা হয়েছে, সন্তানদের প্রতি চিরকাল আমাদের স্নেহ ও ভালোবাসা বজায় থাকবে। পারিবারিক গোপনীয়তা রক্ষার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

২০০১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এক পার্টিতে প্রথম পরিচয় ফিশার ও ব্যারনের। তাদের বাগদান সম্পন্ন হয়েছিল ২০০৪ সালে। এর তিন বছর পর জন্ম হয় তাদের প্রথম সন্তান অলিভ কোহেনের। পরবর্তীতে ২০১০ সালে ১৫ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। সংসার জীবনে তিন সন্তানের বাবা-মা তারা।

২০০৬ সালে ‘বোরাত’ সিনেমা দিয়ে পরিচিতি পান ব্যারন কোহেন। আর ফিশারের জনপ্রিয়তা শুরু ২০০৫ সালে ‘ওয়েডিং ক্র্যাশার’ সিনেমার মাধ্যমে।

সম্পর্কিত খবর