শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভুটান বাংলাদেশকে দিয়েছে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে |

ভুটান প্রধানমন্ত্রী তোবগে জানান, তাদের দেশ ধর্মীয় পর্যটনকে উৎসাহিত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ভুটান তার জলবিদ্যুৎ সম্ভাবনা ভাগ করে নিতে আগ্রহী এবং বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের জোরালো আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। একইসঙ্গে, দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনের প্রস্তাবও দিয়েছেন তিনি।

জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে এই প্রস্তাব দেন।

আলোচনাকালে ভুটানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি)’-কে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ভুটানের বিনিয়োগকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করা হয়েছে) সঙ্গে সংযুক্ত করা হলে উভয় দেশই ব্যাপকভাবে লাভবান হতে পারে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এ প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য সব পথ অন্বেষণ করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘উন্নত সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ এবং ভুটান তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে।’

ভুটান প্রধানমন্ত্রী তোবগে আরো জানান, তাদের দেশ ধর্মীয় পর্যটনকে উৎসাহিত করার পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুরাই তাদের দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তিনি বলেন, ভুটান তার জলবিদ্যুৎ সম্ভাবনা ভাগ করে নিতে আগ্রহী এবং বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত। এছাড়া ভুটান ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশের সমর্থনও চেয়েছে।

দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। ভুটানের প্রধানমন্ত্রী নিশ্চিত করেন যে, আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ আয়োজিত পূর্ণাঙ্গ অধিবেশনে ভুটান যোগ দেবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী তোবগে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ ‘সু-শাসনে’ রয়েছে। তিনি অধ্যাপক ইউনূসকে তার ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করে তাকে ‘মাই প্রফেসর’ বলে সম্বোধন করেন।

তিনি গত ৯ সেপ্টেম্বর থিম্পুতে নবনির্মিত বাংলাদেশের নতুন চ্যান্সারি ভবনের নকশারও প্রশংসা করেন। নকশাটি ‘হিমালয়ের পাদদেশে বঙ্গোপসাগর’ থিমে তৈরি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেরিং তোবগে এ আমন্ত্রণ গ্রহণ করে জানান, বাংলাদেশের আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগেই তিনি হয়তো এ সফর সম্পন্ন করবেন।

সম্পর্কিত খবর