শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

ভারতের গম রপ্তানি নিষিদ্ধ করছে আমিরাত

চার মাসের জন্য ভারত থেকে গম এবং গমের আটা রপ্তানির উপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের রাষ্ট্রৗয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় দেশটির অর্থনীতি মন্ত্রণালয় এই পদক্ষেপের কারণ হিসেবে বৈশ্বিক বাণিজ্য প্রবাহে বাধার কথা উল্লেখ করেছে। তবে ভারত অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সংযুক্ত আরব আমিরাতে গম রপ্তানির অনুমোদন দিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটির অর্থনীতি মন্ত্রণালয়।

গত ১৪ মে বিদেশে গম রপ্তারি নিষিদ্ধ করে ভারত। তবে সংযুক্ত আরব আমিরাতের উপর নিষেধাজ্ঞা ছিল না। আগেই তাদের লেটার অব ক্রেডিট দিয়ে রেখেছিল দিল্লি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের থেকে গম, আটা, ময়দা কেনা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। শুধু তাই নয়, ভারত নিষেধাজ্ঞা জারির আগে যে সব সংস্থা গম, আটা রপ্তানির জন্য কিনে রেখেছিল, রপ্তানি করার আগে তাদের দেশের অর্থমন্ত্রণালয়ের কাছে আবেদন জানাতে হবে বলেও জানানো হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই শুল্কবিহীন বাণিজ্য চুক্তি রয়েছে ভারতের। চুক্তির আওতায় দুই দেশ পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে পরস্পরের থেকে কোনো শুল্ক নেবে না বলে ঠিক হয়। এ বছর মে মাস থেকেই ওই চুক্তির আওতায় বাণিজ্য শুরু হয় দুই দেশের মধ্যে।

সম্পর্কিত খবর