শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে কলেজপড়ুয়া এক ছাত্রী আটক হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাদঁপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার শাহ মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, চাঁদপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী বেলা ১টার দিকে বুথে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, ১ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মারা যাওয়ার পর পদটি শূন্য ঘোষণা করা হয়। ওই পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ওয়ার্ডে ২ হাজার ৩১৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১১৪৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন ১১৬৮ জন। ভোটকেন্দ্র ১৭ জন আনসার সদস্য ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। ভোট গ্রহণ শেষে ওই কেন্দ্র এখন ভোট গণনা চলছে।

সম্পর্কিত খবর