শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ব্লকে আট কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫৭ কোটি ২১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, ইউনিলিভার কনজ্যুমার, লাভেলো আইসক্রিম, স্ট্যান্ডার্ড ব্যাংক, শমরিতা হসপিটাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ স্টিল এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আজ এই আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ১১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ইউনিলিভার কনজ্যুমারের ১৩ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। কোম্পানিটির ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য পাঁচটি কোম্পানির মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকরে ৪ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকা, শমরিতা হসপিটালের ৩ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ১ কোটি ৫৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর