শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ব্রাজিল উপকূলে ভেসে আসা নৌকায় মিলল ২০ মরদেহ

উত্তর-পূর্ব ব্রাজিলের উপকূলে একটি নৌকায় অন্তত ২০টি পচে যাওয়া মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলের ফেডারেল পাবলিক মিনিস্ট্রি রবিবার (স্থানীয় সময় ১৩ এপ্রিল) জানিয়েছে, উত্তর-পূর্বে ব্রাগান্সার প্যারার উপকূলে নৌকাটি পাওয়া গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় অন্তত ২০টি মরদেহ পাওয়া গেছে, কিন্তু মরদেহ গুলো পচে যাওয়ায় নৌকায় ঠিক কতজন মারা গেছে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

নৌকাটি প্যারার যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানটি রাষ্ট্রীয় রাজধানী বেলেম থেকে ১৮৫ মাইল দূরে।

এদিকে তদন্তকারীরা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, নিহতরা ব্রাজিলের অদিবাসী নয়, তারা সম্ভবত ক্যারিবিয়ান অঞ্চল থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্য দিকে ব্রাজিলের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই সময়টাতে কোনো ব্রাজিলিয়ানের নিখোঁজ হওয়ার খবর তারা পাননি।

সম্পর্কিত খবর