শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। কিউইদের ৫২১ রানের জবাবে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মুমিনুলবাহিনী। স্কোর বোর্ডে মাত্র ২৭ রান তুলতেই হারিয়ে বসেছে ৫ উইকেট।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান। ইয়াসির আলী ২৫ ও নুরুল হাসান সোহান ৩২ রানে ব্যাট করছেন। সাজঘরে ফিরে গেছেন শাদমান ইসলাম (৭), নাঈম শেখ (০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (০) ও লিটন দাস (৮)। কিউইদের চেয়ে এখনো ৪৪৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা কনওয়ে দিনের শুরুতেই শতকের দেখা পান। তবে আর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর ওয়ানডে মেজাজে ব্যাট করেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। ল্যাথাম আউট হওয়ার আগে তারা গড়েন ৭৬ রানের জুটি। মুমিনুল হকের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন ল্যাথাম। কিউই অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭৩ বলে ২৫২ রান। ইনিংসটিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা।

সম্পর্কিত খবর