শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বাস্তবায়নে সময় চায় বিএবি

বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন-ভাতা বাস্তবায়নের সময়সীমা বাড়াতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি)।

বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে বিএবি এই অনুরোধ জানায়। ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও বিএবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক গত ২০ জানুয়ারি বেসরকারি ব্যাংকের নতুন কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করে নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, কর্মকর্তাদের শিক্ষানবিশকালে সর্বনিম্ন বেতন-ভাতা হবে ২৮ হাজার টাকা। আর শিক্ষানবিশকাল শেষ হলে বেতন-ভাতা হবে ৩৯ হাজার টাকা। আর ব্যাংকের অফিস সহায়কদের সর্বনিম্ন বেতন হবে ২৪ হাজার টাকা।

আগামী মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বৈঠকের পর বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা ১ মার্চ থেকে বাস্তবায়ন করা কঠিন হবে। বিএবি এই কথা কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আমাদের আরও আলোচনা করতে হবে। এর পরই হয়ত বিএবি ওই নোটিশটি পুনর্বিবেচনার অনুরোধ জানাবে।

বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় অস্পষ্টতা থাকার কথাও উল্লেখ করেন মো. নজরুল ইসলাম মজুমদার। তবে অস্পষ্টতার ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলে বিএবিকে আশ্বস্ত করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সর্বনিম্ন বেতন বাস্তবায়নের নির্দেশনার সময়সীমা বাড়াতে বিএবি অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছে।

সর্বনিম্ন বেতন বেঁধে দেওয়ার প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওর সঙ্গে সর্বনিম্ন পদের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার পার্থক্য যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা কমানো যাবে না। পাশাপাশি চাকরি স্থায়ী ও বার্ষিক বেতন বৃদ্ধির জন্য আমানত সংগ্রহের লক্ষ্য বেঁধে দেওয়া যাবে না।

 

 

সম্পর্কিত খবর