শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বোরকার কারণে সাবেক স্ত্রী ভেবে আরেক নারীকে খুন

সাবেক স্ত্রীকে খুন করতে গিয়ে বোরকা চিনতে ভুল হওয়ায় আরেক নারীকে খুন করেছেন মো. সেকুল মিয়া নামের এক যুবক। শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় সাবেক স্ত্রী ভেবে এক সন্তানের জননী এক পোশাককর্মীকে কাঁচি দিয়ে আঘাত করেন সেকুল মিয়া।

এতে গুরুতর আহত হন আয়েশা সিদ্দিকা (৩০) নামের ওই নারী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

শুক্রবার বিকালের দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। আয়েশা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন।

আহত আয়েশার বোন খালেদা আক্তার জানান, তাদের বাসা আদাবর নবীনগর হাউজিং এলাকায়। আয়েশা মোহাম্মদপুরে সাইনেস্ট গ্রুপ পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী রুবেল ঢাকা উদ্যানে ইলেকট্রিকের কাজ করেন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়।

আহতাবস্থায় আয়েশা জানিয়েছিলেন, তিনি বাসার সামনে থেকে রিকশা নিয়ে ঢাকা উদ্যান হয়ে মোহাম্মপুর বেড়িবাঁধে গার্মেন্টে যাচ্ছিলেন। পথে নবোদয় হাউজিং বাজারের কাছে পৌঁছলে দুই যুবক রিকশা থেকে নামিয়ে একজন ধরে রাখে আরেকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে চিৎকার করলে তারা পালিয়ে যায়। তাদের আমি চিনতে পারিনি। তবে আমার কাছ থেকে কিছুই নেয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, সেকুল মিয়া নামে একজন ট্রাক ড্রাইভার। চার বছর আগে স্ত্রী শেফালি আক্তারের সঙ্গে বিচ্ছেদ হয় তার। সম্প্রতি পাঁচ লাখ টাকার বিনিময়ে সেকুলকে আবারো বিয়ে করতে রাজি হলেও এক মাস আগে শেফালি অন্য একজনকে বিয়ে করেন। ইতোমধ্যে কিছু টাকাও নিয়ে যান শেফালী। এতে ক্ষোভে শেফালিকে খুন করার পরিকল্পনা করেন সেকুল।

এ জন্য শুক্রবার সকালে এক সহযোগীকে সঙ্গে নিয়ে মোহম্মদপুরের নবোদয় হাউজিংয়ে যান সেকুল। সেখানে সাবেক স্ত্রী শেফালিকে বোরকা পরা অবস্থায় একটি রিকশার মধ্যে দেখতে পেয়ে তারা ওই রিকশার পিছু নেন। এক পর্যায়ে রিকশাটির গতিরোধ করে এর আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন সেকুল। পরে আঘাত পাওয়া নারী রিকশা থেকে নিচে পড়ে গেলে সেকুল দেখেন, ওই নারী তার স্ত্রী নন। সে সময় শেফালি পাশেই অন্য একটি রিকশায় ছিলেন। সেকুল যাকে আঘাত করেন তার নাম আয়েশা।

সম্পর্কিত খবর