শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বোনের বাড়িতে তরুণীর ‘আত্মহত্যা’, ব্যাগে মিললো কাফনের কাপড়

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের একটি বাসা থেকে হ্যাপি আক্তার (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর পর তার ভ্যানিটি ব্যাগে কাফনের কাপড় পাওয়া গেছে। তিনি বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা পরিবারের।

বুধবার (৩০ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হ্যাপি আক্তার কুমিল্লার দাউদকান্দির দুদু মিয়ার মেয়ে।

নিহতের মামাতো বোন আনোয়ারা বেগম জানান, তার বোন হ্যাপি আক্তার কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকায় বেড়াতে আসেন। বুধবার তাকে বাসায় রেখে তিনি এবং তার স্বামী কাজে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে এসে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করা হলেও তিনি দরজা খুলছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখেন হ্যাপি বিছানায় শুয়ে আছেন। তবে তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল।

তিনি আরও জানান, পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান তারা। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ভ্যানিটি ব্যাগে কাফনের কাপড় ছিল।

তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানতে পারেননি আনোয়ারা বেগম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

 

 

সম্পর্কিত খবর