শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের উন্নতি

ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) পর্যালোচনায় ২০২১ সালে বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি ঘটলেও আগের বছরের তুলনায় বাংলাদেশের উন্নতি ঘটেছে। করোনাভাইরাস মহামারিতে বিশ্বের বেশির ভাগ দেশের গণতন্ত্রের সূচকের অবনমন ঘটলেও গত বছরের তুলনায় একধাপ এগিয়েছে বাংলাদেশ।

বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে বুধবার ইআইইউ এই সূচক প্রকাশ করেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচক-২০২১ এ আগের বছরের তুলনায় বাংলাদেশের নাগরিক স্বাধীনতার অগ্রগতি সূচকে উন্নতিতে অবদান রেখেছে।

ইন্টেলিজেন্স ইউনিটের এই সূচক পাঁচটি মানদণ্ড— নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা, সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশ্বের ১৬৫ দেশ ও দুটি অঞ্চলের গণতন্ত্র পরিস্থিতি মূল্যায়ন করে স্কোরের ১০ ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।

এসব মানদণ্ড বিবেচনা করে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র গণতন্ত্র এবং স্বৈরশাসন— এই চার শ্রেণিতে সূচক তৈরি করা হয়েছে। কোনও দেশের গড় স্কোর ৮ এর বেশি হলে পূর্ণ গণতন্ত্র, ৬ থেকে ৮ হলে ত্রুটিপূর্ণ গণতন্ত্র, ৪ থেকে ৬ হলে মিশ্র গণতন্ত্র এবং ৪ এর নিচে হলে সেই দেশে স্বৈরশাসন জারি রয়েছে; বলছে ইকোনমিস্ট।

২০২১ সালের সূচকে ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে বাংলাদেশ চলতি বছরে ৭৫তম স্থানে মিশ্র গণতন্ত্রের দেশের তালিকায় আছে। গত বছর এই সূচকে একই স্কোর নিয়ে ৭৬তম স্থানে ছিল। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ৫ দশমিক ৮৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮০তম ছিল। একই সূচকে ২০১৮ সালে ৮৮তম স্থানে বাংলাদেশর স্কোর ছিল ৫ দশমিক ৫৭।

এবারের এই সূচকে ৯ দশমিক ৭৫ স্কোর নিয়ে গত বছরের মতো সবার ওপরে আছে নরওয়ে। নিউজিল্যান্ড আছে দ্বিতীয় স্থানে, স্কোর ৯ দশমিক ৩৭। ৯ দশমিক ২৭ স্কোর নিয়ে ফিনল্যান্ড আছে তৃতীয় স্থানে। এরপরই আছে ৯ দশমিক ২৬ স্কোর নিয়ে সুইডেন (চতুর্থ), পঞ্চম স্থানে আইসল্যান্ড (স্কোর ৯.১৮), ৬ষ্ঠ স্থানে ডেনমার্ক (স্কোর ৯.০৯), ৭ম স্থানে আয়ারল্যান্ড (স্কোর ৯.০০৭), ৮ম তাইওয়ান (স্কোর ৮.৯৯), অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডস যৌথভাবে নবম (স্কোর ৮.৯০) এবং নেদারল্যান্ডস ৮.৮৮ স্কোর নিয়ে দশম স্থানে আছে।

সম্পর্কিত খবর