শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিশ্বে এই প্রথম ওষুধ ছাড়াই এইডস থেকে মুক্তি

রোগ প্রতিরোধ ক্ষমতার জোরে মরণব্যাধি এইডস থেকে মুক্তি পেয়েছেন এইচআইভি পজিটিভ এক ব্যক্তি। তার ওষুধ নেওয়ার প্রয়োজনও হয়নি। যা নতুন আশার আলো দেখিয়েছে বিশ্বকে। অতিবিরল এ ঘটনার সাক্ষী থেকেছে আর্জেন্টিনা।

‘অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন’ পত্রিকায় ওই ঘটনাটি প্রকাশিত হয়েছে।
এইডস ভাইরাস অত্যন্ত চতুর। মানবদেহে প্রবেশের পর জিনোমে নিজের রিজার্ভার তৈরি করে ডালপালা মেলতে থাকে। অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধে রোগ নিয়ন্ত্রণে থাকলেও এ রিজার্ভার ধ্বংস করা যায় না। ফলে বার বার অ্যান্টিরেট্রোভাইরাল খেতে হয় রোগীকে। কিন্তু এক্ষেত্রে রোগী অসাধ্য সাধন করেছে।

নিজের রোগ-প্রতিরোধ ক্ষমতার জোরেই দুর্ধর্ষ অনুজীবকে কুপোকাত করেছেন এক আর্জেন্টাইন নারী। জার্নাল উদ্ধৃত করে ভাইরোলজিস্টরা জানিয়েছেন, ২০১৩ সালে আর্জেন্টিনার অ্যাসপারাঞ্জার ওই বাসিন্দার শরীরে এলাইজা ও সেরোলজি পরীক্ষায় এইচআইভির হদিশ মেলে। ধারাবাহিকভাবে ওই রোগীর জিনোম সিকোয়েন্সিং ও সেরোলজি পরীক্ষা করা হয়।

জানা গেছে, রোগ ধরা পড়ার প্রথম ছয় মাস ওই নারী ওষুধ খেয়েছিলেন। তারপর বন্ধ করে দেন। ২০১৭ সালে নারীর রিপোর্ট দেখে চমকে যান প্যাথোলজিস্টরা। শরীর থেকে বেমালুম উধাও ভাইরাসের রিজার্ভার। প্রায় দেড় লাখ মিলিয়ন রক্তকোষ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তেই পৌঁছান বিজ্ঞানীরা।
আরও পড়ুন: করোনার চতুর্থ ঢেউয়ে হিমশিম খাচ্ছে আয়ারল্যান্ড
কলকাতার ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. সিদ্ধার্থ জোয়ারদারের পর্যবেক্ষণ, এ ঘটনায় প্রমাণিত, নিজস্ব শারীরিক প্রতিরক্ষা ব্যবস্থায় কেউ বেশ উন্নত। এইডস ভাইরাস নিজেদের জিনোম লিম্ফোসাইট ও ম্যাক্রোফাজ কোষের জিনোমে প্রবেশ করিয়ে বংশবিস্তার করে চলে। এই আরএনএ ভাইরাসকে শায়েস্তা করা রোগ প্রতিরোধ ব্যবস্থার কাছে এক বিরাট চ্যালেঞ্জ।

তবে টি-সাইটোটক্সিক কোষ ও ন্যাচারাল কিলার সেলকে হাতিয়ার করে এইডস ভাইরাসকে আক্রান্ত কোষসহ শেষ করতে পারে কারো কারো ইমিউন সিস্টেম। এই ক্ষেত্রেও এমনটা ঘটে থাকার সম্ভাবনা বলে মনে করছেন বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা।

এই ব্যাপারে গবেষকরা নিশ্চিত হলে এইডস ভাইরাস চিকিৎসায় নতুন দিগন্ত উন্মুক্ত হবে। সেলথেরাপি করিয়ে রোগীর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে বধ করা যাবে এইডসকে। সেক্ষেত্রে অ্যান্টিরেট্রোভাইরালের সঙ্গে কদর বাড়বে ইমিনোমডিউলেটরের।

সম্পর্কিত খবর