শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা ৪৩তম

প্রতিবছরের ন্যায় ২০২১ সালে বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এতালিকায় জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট আছেন এক নাম্বারে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ৪৩তম স্থানে। ম্যাগাজিনটির ১৮তম বারের ক্ষমতাধর নারীর তালিকায় এ বছর জায়গা পেয়েছেন ৪০ জন সিইও, ১৯ জন জন বিশ্ব নেতা ও একজন ইমিউনোলজিস্ট। গত এক দশকের মধ্যে প্রথমবারের মত নতুন একজন শীর্ষস্থানে জায়গা পেয়েছেন।

তালিকায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে এক নম্বর হয়েছেন সমাজকর্মী, লেখক ও জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। ২০১৯ সালে ২৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানার পর তিনি পান আমাজনের ২৫ শতাংশ শেয়ার।

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান হিসাবে দায়িত্ব পালন করা ক্রিস্টিন লেগার্ড তৃতীয় স্থানে, জেনারেল মটরসের সিইও ম্যারি বারা চতুর্থ স্থানে এবং বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেট পঞ্চম স্থানে রয়েছেন।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩ তম বিশ্বের প্রভাবশালী নারী হিসাবে তালিকায় রয়েছেন। গতবছর তিনি ৩৯তম স্থানে ছিলেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অ্যাডার্ন অবশ্য ৩৪তম স্থানে জায়গা পেয়েছেন।

 

সম্পর্কিত খবর