শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিশ্বমানের প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনে কাজ চলছে: কৃষিমন্ত্রী

ঢাকার পূর্বাচলে দুই একর জমিতে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনের জন্য পরামর্শকের উপস্থাপনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে বদ্ধপরিকর। কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে দুই একর জমি কৃষি মন্ত্রণালয়কে বরাদ্দ দিয়েছেন। সেখানে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন করা হবে। আমরা সেলক্ষ্যে কাজ করছি। এটি স্থাপিত হলে দেশের কৃষি উন্নয়নে তা বিরাট ভূমিকা রাখবে ও কৃষিপণ্যের রপ্তানি বহুগুণে বৃদ্ধি পাবে।
পূর্বাচলে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে কাজ করছে। এফএও কর্তৃক নিযুক্ত অভিজ্ঞতাসম্পন্ন পরামর্শক বি. গ্লোদ ফ্রান্স থেকে ভার্চুয়ালি এ বিষয়ে তার উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনায় আন্তর্জাতিকমানের প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো, যন্ত্রপাতি, জনবল, প্রশিক্ষণ, সম্ভাব্য ব্যয়সহ বিভিন্ন বিষয়ে তার প্রস্তাবনা তুলে ধরেন পরামর্শক বি. গ্লোদ।

এ মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ, কমলারঞ্জন দাশ, হাসানুজ্জামান কল্লোল, মো. রুহুল আমিন তালুকদার, বলাই কৃষ্ণ হাজরা, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান ও এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন উপস্থিত ছিলেন।

 

 

 

সম্পর্কিত খবর